Somoy TV
রাশিয়ায় সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এরইমধ্যে অভিযুক্ত এজেন্সিগুলো সিলগালা করা হয়েছে। বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিশেষ একটি ই-মেইল সেবা চালুর ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ থেকেই এই সেবার কার্যক্রম শুরু হবে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট করার সুযোগ নেই এবং দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করতে ঢেলে সাজানোর কথাও জানান তিনি।
Go to News Site