Somoy TV
চট্টগ্রামের হালিশহরে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে অন্তত ১২টি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২ জুন) সকাল পৌনে ১০টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়রা জানান, সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই আগুনে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে।আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুনএ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর জানান, আগুনে ১২ থেকে ১৩টি বসতবাড়ি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Go to News Site