Collector
আরও দুই মামলায় হাইকোর্টে ব্যারিস্টার সুমনের জামিন আবেদন | Collector
আরও দুই মামলায় হাইকোর্টে ব্যারিস্টার সুমনের জামিন আবেদন
Jagonews24

আরও দুই মামলায় হাইকোর্টে ব্যারিস্টার সুমনের জামিন আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। জামিন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এ আবেদন করেন। জামিন আবেদনের ওপর মঙ্গলবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে রুল নিষ্পত্তি করতে বলেন। আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। ২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার কিছু সময় আগে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’ সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলা জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে। এফএইচ/এসএনআর

Go to News Site