Collector
মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ: বিস্ফোরক পোস্ট কর্নেল মনীষ দেওয়ানের | Collector
মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ: বিস্ফোরক পোস্ট কর্নেল মনীষ দেওয়ানের
Jagonews24

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ: বিস্ফোরক পোস্ট কর্নেল মনীষ দেওয়ানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনা নিয়ে নানা আলোচনা জন্ম দিয়েছে পাহাড়ের রাজনৈতিক অঙ্গণে। আর এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সহ-সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ানের ফেসবুক পোস্ট। সেই পোস্টে মন্ত্রীর পদত্যাগের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মনীষ দেওয়ান। মঙ্গলবার (২ জুন) সকালে তিনি তার ফেসবুক পোস্টে লেখেন,‘এ মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রীত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে। তিনি আসন্ন রাঙ্গামাটি জেলার চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা, ১৭ ডিসেম্বর ৭১ এ রাঙ্গামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, ৭১ এ শহীদ জিয়ার সহযোদ্ধা, ৩৬ জুলাই বিপ্লব\'এর প্রথম সারির বীর যোদ্ধা, কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক, সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল মনীষ দেওয়ানকে। পক্ষান্তরে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন জনাব দিপেন তালুকদার দিপু, সভাপতি, জেলা বিএনপিকে, যিনি জুলাই বিপ্লবে ৬ মাস রাঙ্গামাটি থেকে গা ঢাকা দিয়ে পলাতক ছিলেন (স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী অবগত ছিলেন) এবং ৫ আগস্টের পর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও কুখ্যাত আওয়ামী নেতাদের প্রশ্র‍য় দিয়ে বিতর্কিত হয়েছেন, যা রাঙ্গামাটিবাসী সকলেই অবগত আছেন। আরও পড়ুন- মন্ত্রীর পদত্যাগ, রাঙ্গামাটিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভযে কারণে পদত্যাগ করলেন দীপেন দেওয়ানপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ খুবই দুঃখজনক এই যে, সুপারিশের এই যুদ্ধে আমাদের পূর্ণমন্ত্রী পাহাড়ি বাঙ্গালীর প্রাণ প্রিয় নেতা, সর্বোচ্চ ভোট দিয়ে আমরা যাকে নির্বাচিত করেছি, তিনি হেরে গেছেন! শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। আমি এ বিচারের ভার দেশপ্রেমিক পার্বত্যবাসী ও দেশবাসীর উদ্দেশে নিবেদন করলাম। বংলাদেশ জাতীয়াতাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’ আবু দারদা খান আরমান/এফএ/এমএস

Go to News Site