Somoy TV
২০১০ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছে প্যারাগুয়ে। আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো।গতকাল (১ জুন) ঘোষণা করা বিশ্বকাপের স্কোয়াডে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা ওমর আলদেরেতে এবং দিয়েগো গোমেজ। ওমর সদ্য শেষ হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগে সপ্তম হওয়া সান্দারল্যান্ডের সেন্টারব্যাক, আর মিডফিল্ডার দিয়েগো খেলেন অষ্টম হওয়া ব্রাইটনে।এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড মিগুয়েল আলমিরনও। বর্তমানে তিনি এমএলএসের ক্লাব আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলছেন। দিয়েগো গোমেজের সাবেক ব্রাইটন সতীর্থ হুলিও এনকিসো, যিনি বর্তমানে আরসি স্ট্রাসবুর্গে খেলেন, তিনিও দলে আছেন। এছাড়া গুস্তাভো ক্যাবায়েরো স্কোয়াডে জায়গা পেয়েছেন।প্যারাগুয়ে কনমেবল অঞ্চলের বাছাই পর্বে ষষ্ঠ হয়েছিল, যা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের শেষ স্বয়ংক্রিয় স্থান হিসেবে বিবেচিত হয়েছে। গ্রুপ ডি-তে থাকা প্যারাগুয়ে ১৩ জুন প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে, এরপর ২০ ও ২৬ জুন যথাক্রমে তুরস্ক ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আরও পড়ুন: সুপার কম্পিউটারের পূর্বাভাসে আর্জেন্টিনা-ব্রাজিলের জন্য অশুভ বার্তাপ্যারাগুয়ে বিশ্বকাপ স্কোয়াড–গোলরক্ষক: রবার্তো জুনিয়র ফার্নান্দেজ (সেরো পোর্তেনিও), অরলান্ডো গিল (সান লরেঞ্জো), গাস্তন অলভেইরা (অলিম্পিয়া) ডিফেন্ডার: ওমর আলদেরেতে (সান্ডারল্যান্ড), জুনিয়র আলোনসো (অ্যাতলেটিকো মিনেইরো), ফ্যাবিয়ান বালবুয়েনা (গ্রেমিও), হুয়ান হোসে কাসেরেস (দিনামো মস্কো), হোসে ক্যানালে (লানুস), গাস্তন গোমেজ (পালমেইরাস), আলেক্সান্দ্রো মাইদানা (তাহিয়েরেস), গাস্তন ভেলাজকেজ (সেরো পোর্তেনিও)মিডফিল্ডার: দামিয়ান ববাডিলা (সাও পাওলো), গুস্তাভো ক্যাবায়েরো (পোর্টসমাউথ), আন্দ্রেস কুবাস (ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপস), মাতিয়াস গালারজা (আটলান্টা ইউনাইটেড), দিয়েগো গোমেজ (ব্রাইটন), মৌরিসিও মাগালহায়েস (পালমেইরাস), ব্রায়ান ওহেদা (অরল্যান্ডো সিটি), আলেহান্দ্রো রোমেরো (আল আইন)ফরোয়ার্ড: মিগুয়েল আলমিরন (আটলান্টা ইউনাইটেড), গ্যাব্রিয়েল অ্যাভালোস (ইন্দেপেন্দিয়েন্তে), আলেক্স আর্সে (ইন্দেপেন্দিয়েন্তে রিভাদাভিয়া), হুলিও এনকাসিও (স্ট্রাসবুর্গ), ইসিদ্রো পিটা (ব্রাগান্তিনো), আন্তোনিও সানাব্রিয়া (ক্রেমোনেসে) ও রামোন সোসা (পালমেইরাস)।
Go to News Site