Collector
শিশু ফাহিমা হত্যার দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির | Collector
শিশু ফাহিমা হত্যার দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির
Boishakhi News24

শিশু ফাহিমা হত্যার দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বাদাঘাটে যৌন নির্যাতন ও খুনের শিকার শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ জুন) দুপুরে ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন- ২৮ দিন পেরিয়ে গেলেও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়া উদ্বেগজনক। তিনি বলেন, “একটি অবুঝ শিশুর জীবন ও সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” ডা. শফিকুর রহমান বলেন, অপরাধী এবং তাদের সহযোগীদের আইনের Read More

Go to News Site