Collector
বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম | Collector
বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম
Jagonews24

বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। এই নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তাকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আরএমএম/এমএএইচ

Go to News Site