Somoy TV
নেইমার জুনিয়রের পর এবার বাংলাদেশের জার্সি হাতে দেখা গেল ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদিনিয়ো গাউচোকে। ২০০২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন ব্রাজিল প্রবাসী শাহনুর রুমেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্রাজিল প্রবাসী বাংলাদেশি শাহনুর রুমেনকে ৪৬ বছর বয়সী রোনালদিনিয়োর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। এই আলাপচারিতায় শাহনুর বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের বিশাল সমর্থক গোষ্ঠীর কথা জানান এই কিংবদন্তিকে। পৃথিবীর ভিন্ন এক প্রান্তের ছোট একটি দেশের মানুষ কীভাবে আরেক প্রান্তের ফুটবলপাগল দেশটিকে ভালোবেসে ফেলেছে সেই আলাপচারীটার ফাঁকে বাংলাদেশের লাল-সবুজ জার্সিটা রোনালদিনিয়োর হাতে তুলে দেন তিনি।তবে শুধু রোনালদিনিয়োই নন, বাংলাদেশ ও বাংলাদেশের ফুটবলের কথা বিশ্বের বড় বড় ফুটবল তারকার কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন শাহনুর। এর আগে বাংলাদেশের জার্সি তুলে দিয়েছেন ব্রাজিলের আরেক সুপারস্টার নেইমারের হাতেও।আরও পড়ুন: বিশ্বকাপে আর্জেন্টিনার গোলপোস্টে কে হবেন মার্টিনেজের প্রধান বিকল্প?বাংলাদেশি ফুটবলপ্রেমীদের ভালোবাসার কথা পৌঁছে দিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তাদের কানেও।
Go to News Site