Somoy TV
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেই রমজান মাস বিবেচনায় নিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল৷ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা হচ্ছে৷ অংশীজনরা চাইলে পরীক্ষার এ সূচি আবারও পরিবর্তন হতে পারে।মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভায় শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করায় আলোচনা-সমালোচনা হচ্ছে। স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, প্রয়োজন তাদের সঙ্গে আবারও আলোচনায় বসে নতুন দিন নির্ধারণ হবে। আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল তিনি আরও বলেন, আমরা স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করেই কাজ করছি। সবার মতামত নেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষা নিয়ে পাবলিক ওপেনিয়ন নিতে ফের বসতে পারি। রোজার কারণে একমাস এগিয়ে আসছে পরীক্ষা। শিক্ষামন্ত্রী বলেন, আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারিতে শেষে করতে। তবে ৭ তারিখে শেষ হবে রোজার জন্য। না হলে রোজার পরে চলে যায়। এখন সবাই বলছে রোজার পরে শেষ করতে। আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে। মানুষের মতামত কালিকুলাম ও সিলেবাস কাভার হতে হবে। উইথআউট সিলেবাস এক্সাম হতে পারে না। তিনি বলেন, এসএসসি পরীক্ষা শুধু রোজার কারণে একমাস এগিয়ে আসছে। স্টেক হোল্ডাররা এতদিন মনে করেছেন রোজার আগে হোক। আমরা সিদ্ধান্ত নিয়ে রুটিনও করেছি। ফের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
Go to News Site