Collector
বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি বুধবার | Collector
বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি বুধবার
Jagonews24

বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি বুধবার

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শুরু হয়েছে আজ। এ সংক্রান্ত বিষয়ে আরও শুনানির জন্য আগামীকাল বুধবার (৩ জুন) দিন ঠিক করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এ দিন শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী মাহিন এম রহমান। এর আগে গত ১৮ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর রিট করেন।  রিটের বিবাদীরা হলেন, যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী, বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসক। রিটকারীরা হলেন, বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম। এই রিটের সঙ্গে সোমবার( ২ জুন) একটি সম্পুরক আবেদন করা হয়। আবেদনে ঘোষিত তফসিলের কার‌্যক্রম এবং আবেদনকারীদের নাম অন্তর্ভূক্ত তরে নতুন ভোটার তালিক প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। গত ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন। এফএইচ/এমকেআর

Go to News Site