Collector
গাইবান্ধায় গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার | Collector
গাইবান্ধায় গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
Somoy TV

গাইবান্ধায় গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুর রশিদ শেখ (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আব্দুর রশিদ শেখ রামপুরা গ্রামের মোজাম্মেল হক শেখের ছেলে। স্থানীয়রা জানান, সকালে গ্রামবাসী গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।আরও পড়ুন: বগুড়া পুলিশ লাইনস থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Go to News Site