Somoy TV
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আয়োজিত দোয়া মাহফিলে সকল ধর্মের কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন।মঙ্গলবার (২ জুন) দুপুরে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের আয়োজনে শহরের হালিমা গার্লস স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে মুসলিম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ অংশ নেন।এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।আরও পড়ুন: জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী: রাজধানীতে বিএনপির খাদ্য ও বস্ত্র বিতরণফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও অংশ নেন। আমরা সকলে মিলে একটি অসাম্প্রদায়িক ফরিদপুর যেন গড়তে পারি একারণেই সকলকে নিয়ে এই আয়োজন করা হয়েছে।
Go to News Site