Collector
বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা | Collector
বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Jagonews24

বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে নগরীর বান্দ রোড ও কেডিসি এলাকায় এ অভিযান পরিচালনা করে বরিশাল সিটি করপোরেশন। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি ব্যবসা-প্রতিষ্ঠান অবৈধভাবে ফুটপাত দখল করায় সেটি উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শাওন খান/এনএইচআর/জেআইএম

Go to News Site