Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেল স্টেশন এলাকায় ১২ বছরের এক পথশিশুকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোররাত আনুমানিক ৪টার দিকে রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আটক লোদন (৩৫) রেল স্টেশন এলাকায় বসবাস করতেন এবং মাদকাসক্ত ছিলেন বলে জানায় পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। পরে ভোররাতে তিনি শিশুটিকে ভুল বুঝিয়ে পরিত্যক্ত ভবনে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। Read More
Go to News Site