Somoy TV
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) বড় পরিবর্তনের আভাস মিলেছে। দীর্ঘদিন ধরে প্রতিযোগিতায় অংশ নেয়া মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডসকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ভিক্টোরিয়া। একই সঙ্গে তাদের একটি লাইসেন্স বেসরকারি বিনিয়োগকারীর কাছে বিক্রি করার পরিকল্পনাও রয়েছে।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম 'দ্য এজ'-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২ জুন) ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স কর্মীদের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।মূলত, ক্রিকেট অস্ট্রেলিয়া ধাপে ধাপে এমন একটি মডেল চালু করছে, যার মাধ্যমে রাজ্য ক্রিকেট সংস্থাগুলো নিজেদের বিবিএল ফ্র্যাঞ্চাইজির অংশীদারিত্ব বিক্রি করতে পারবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।তবে স্টার্স ও রেনেগেডসের একীভূতকরণ আগামী মৌসুমের আগেই কার্যকর হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। পরবর্তী বিবিএল মৌসুম চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা।আরও পড়ুন: বিগ ব্যাশের দলের কোচ হচ্ছেন ফ্লিনটফ প্রতিবেদনে আরও বলা হয়েছে, খেলোয়াড়দের বর্তমান চুক্তি ও স্কোয়াডে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। নতুন ভিক্টোরিয়ান দলটি ‘মেলবোর্ন’ নামেই পরিচিত থাকবে এবং তাদের জার্সির প্রধান রং নেভি ব্লু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দলের নতুন লোগো বা ডাকনাম এখনও চূড়ান্ত হয়নি।উল্লেখ্য, মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডস—দুই দলই বিবিএলের শুরু থেকে টানা ১৫টি মৌসুমে অংশ নিয়ে আসছে। সম্ভাব্য এই একীভূতকরণ বাস্তবায়িত হলে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি হবে অন্যতম বড় সাংগঠনিক পরিবর্তন।
Go to News Site