Somoy TV
রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম পানির ভাপ নেয়া ম্যাজিকের মতো কাজ করতে পারে, বলছেন বিশেষজ্ঞরা। এটি শরীর ও মনকে শান্ত করে, চোখে দ্রুত গভীর ঘুমে এনে দিতে সাহায্য করে।গরম পানির ভাপ নেয়া নাক ও সাইনাসের সমস্যা দূর করে। গলার খুসখুসে ভাব কমায়। মানসিক চাপ কমিয়ে ক্লান্তি দূর করে। একই সাথে গভীর ঘুমের সিগন্যাল দেয়। আপনি জানলে অবাক হবেন, ত্বকের জেল্লা ফেরাতেও দারুণ কাজ করে গরম পানির ভাপ। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ত্বককে পরিষ্কার, সুস্থ ও আর্দ্র রাখার জন্য গরম পানির ভাপ নেয়া যেতে পারে। এতে ত্বকের একাধিক সমস্যা দূর হয়। গরম পানির ভাপ বা স্টিম থেরাপি মুখের ত্বকের ছিদ্রগুলো খুলতে, মৃত কোষ ও ময়লা দূর করতে সাহায্য করে। ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের সমস্যায়ও এই পদ্ধতি দারুণ কার্যকর। নিয়মিত গরম পানির ভাপ নিলে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস নরম হয়। ফলে ত্বক থেকে এগুলো সহজে নির্মূল করা যায়। তা ছাড়া গরমের দিনে ত্বকে সহজেই ক্লান্তি নেমে আসে। ত্বক নিস্তেজ হয়ে পড়ে অনেকটাই। ত্বকের ক্লান্তি ভাব দূর করতে এই স্টিম থেরাপির ওপরই ভরসা রাখতে পারেন। কারণ, এতে মুখের রক্ত সঞ্চালনের মাত্রা স্বাভাবিক থাকে। ফলে ত্বকে অক্সিজেন সরবরাহ ভালো হয়। কীভাবে করবেন স্টিম থেরাপি বাড়িতে নিতে একটি পাত্র থেকে গরম পানির ভাপ মুখে নিতে পারেন। এ ছাড়া একটি ছোট রুমাল গরম পানিতে ডুবিয়ে তা থেকে পানি বের করে ভেজা তোয়ালে থেকে হালকা গরম ভাবও মুখে অ্যাপ্লাই করতে পারেন। ব্রণের সমস্যা থাকলে গরম পানির মধ্যে নিমপাতা দিয়ে ভাপ নিতে পারেন। আরও পড়ুন: ব্রণের কালো দাগ দূর করতে করণীয় পরামর্শ ১। অপরিষ্কার ত্বকে গরম পানির ভাপ নিতে যাবেন না। এতে ত্বকের বাইরে লেগে থাকা ময়লা খোলা লোমকূপের ভেতরে ঢুকে যেতে পারে। এ ক্ষতিকর প্রভাব এড়াতে স্টিম নেয়ার আগে অবশ্যই ভালো কোন ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। ২। স্টিম থেরাপির পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক হয়ে ওঠে কোমল ও মসৃণ। ৩। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের চামড়া কুঁচকে যায়। ভাপ নিলে ত্বকে কোলাজেন ও এলাস্টিনের উৎপাদন বেড়ে যায়, যা ত্বক মসৃণ ও টানটান রাখতে সাহায্য করে। কিন্তু এ গরম পানির ভাপ নিয়মিত নিতে যাবেন না। নিয়মিত গরম পানির ভাপ নিলে ত্বকে লোমকূপের ছিদ্র বন্ধ হতে শুরু করে। তাই চেষ্টা করুন, সপ্তাহে দুইবার গরম পানির ভাপ বা স্টিম থেরাপি নিতে। আরও পড়ুন: ত্বকের জেল্লা বাড়াবে ৫ অভ্যাস
Go to News Site