Somoy TV
রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাড়ির সামনে চাপাতি ধরে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জুয়েল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার (২ জুন) বিকেলে র্যাব-২ জানিয়েছে।এর আগে শনিবার (৩০ মে) দিবাগত রাত তিনটার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এসময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়। চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেয় এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা।
Go to News Site