Collector
পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | Collector
পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
Jagonews24

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী  খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২ মে) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খলিলুর রহমানের এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, গ্রহণযোগ্যতা ও মর্যাদার প্রতিফলন। এটি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে খলিলুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলেও প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন। বার্তায় জাতিসংঘের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। কেএইচ/এমকেআর

Go to News Site