Collector
হঠাৎ হাসপাতালে হাসনাত আবদুল্লাহ, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ | Collector
হঠাৎ হাসপাতালে হাসনাত আবদুল্লাহ, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ
Jagonews24

হঠাৎ হাসপাতালে হাসনাত আবদুল্লাহ, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

কুমিল্লা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ৫ জন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান তিনি। এ ঘটনায় জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে পাঁচজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২ জুন) কোনো ঘোষণা ছাড়াই হাসপাতাল পরিদর্শন করেন তিনি। হাসপাতাল সূত্র জানায়, পাঁচজন চিকিৎসক ওই সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না। প্রায় দুই ঘণ্টাব্যাপী হাসপাতাল পরিদর্শন শেষে হাসনাত আবদুল্লাহ চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ব্যাখ্যা চান। একই সঙ্গে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শনের সময় অনুপস্থিত ছিলেন ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. এস কে এম শামীম কাউসার, ডা. শরিফ উদ্দিন আহম্মেদ, ডা. গোলাম সারোয়ার এবং ডা. কাজী আয়শা সিদ্দিকা। কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার বলেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় যেসব চিকিৎসক অনুপস্থিত ছিলেন, তাদের বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নির্ধারণের দায়িত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে থাকা প্রয়োজন ছিল। তারা এর ব্যত্যয় ঘটিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য সেখানে গিয়ে তাদের পাননি বলে জেনেছি। তারা কেন নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও অবহিত করা হবে। জাহিদ পাটোয়ারী/এনএইচআর/জেআইএম

Go to News Site