Somoy TV
বাগেরহাটের কচুয়ায় ইটবোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানের দুই যাত্রী নিহত এবং দুইজন আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে উপজেলার সাইনবোর্ড-কচুয়া সড়কের নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চারজন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে তাদের খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আহত দুজন মারা যান।নিহতরা হলেন, নাজিরপুর উপজেলার জুগখোলা এলাকার মো. সাব্বির (২৮) এবং কচুয়া উপজেলার পদ্মনগর এলাকার মো. বাদল (৫৪)। এ ঘটনায় আহত অপর দুইজন বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আরও পড়ুন: খান জাহান আলীর মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধারস্থানীয়দের অভিযোগ, সড়কটিতে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে অনুমোদনহীন যানবাহন চলাচলের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনার পরিদর্শন করেছে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানতে পেরেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Go to News Site