Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে ব্রিটিশ আমলে নির্মিত একটি হাসপাতাল দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময় হাওরাঞ্চলের কয়েকটি উপজেলার মানুষের একমাত্র চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত হাসপাতালটি এখন জরাজীর্ণ ও অবহেলিত। স্থানীয়দের দাবি, হাসপাতালটি পুনরায় চালু করা হলে সুরমা নদীর উত্তরপাড়ের তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিটিশ শাসনামলে সাচনা বাজারে ‘সাচনা থানা ডিসপেনসারি’ নামে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪০ সালে জামালগঞ্জ থানা প্রতিষ্ঠার আগেই এটি এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা হয়ে উঠেছিল। তৎকালীন আসাম প্রাদেশিক সরকারের Read More
Go to News Site