Somoy TV
প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।আজ বুধবার, ৩ জুন ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি:১০৯৮ - খ্রিস্টানদের এন্টিয়ক দখল। ১৩ হাজার মুসলমানকে হত্যা।১৫০২ - পর্তুগীজ নৌ অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভারতের কালিকট বন্দরে এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলো।১৬৬৫ - ডিউক অব ইয়র্ক জেমস স্টুয়ার্ট ওলন্দাজ নৌ-রণতরীকে পরাজিত করেন।১৬৬৫ - লোয়েস্টফটের যুদ্ধে ইংরেজদের কাছে ওলন্দাজদের পরাজয়।১৭৮৯ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।১৯১৫ - ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।১৯৩৬ - অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ।১৯৪০ - ব্যাটল্ অব ডানকার্ক।১৯৪০ - জার্মান বিমানবাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিসের উপর বোমা বর্ষণ শুরু করে।১৯৪০ - সিঙ্গাপুর বৃটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে।১৯৪৬ - ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।১৯৪৭ - বৃটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করেন।১৯৪৯ - আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।১৯৬৯ - ভাষা বিজ্ঞানী অধ্যাপক মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।১৯৭১ - জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশে হানাদার বাহিনীর অত্যাচার মানব ইতিহাসের সর্বাধিক বিষাদময় ঘটনা।১৯৭৮ - বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিজয় লাভ করে।১৯৮৪ - ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু স্টার শুরু করে; এটি ৮ জুন পর্যন্ত পরিচালিত হয়।১৯৮৯ - চীন সরকার তিয়েনআনমেন স্কয়ার থেকে অবরোধকারীদের বিতারণের জন্য সেনা প্রেরণ করে।১৯৯৯ - যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোভেদান মিলোশোভিচ কোসভো থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয়।২০০০ - মন্টেনিগ্রো কর্তৃক স্বাধীনতা ঘোষণা।২০১০ - রাজধানী ঢাকার নিমতলি মহল্লায় অগ্নিকাণ্ডে ১১৭ জনের মৃত্যু হয়। আরও পড়ুন: ৪ উপায়ে সহজেই ছাড়ুন ধূমপানজন্ম: ১৭২৩ - জিওভান্নি আন্তোনিও স্কোপোলি, তাইরলীয় চিকিৎসক ও প্রকৃতিবিদ।১৮৯১ - ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়।১৯০৬ - জোসেফিন বেকার, আমেরিকান বংশদ্ভুত ফ্রেন্স নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী।১৯০৬ - ওয়াল্টার রবিন্স, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ফুটবলার।১৯১০ - পলেট গডার্ড, আমেরিকান অভিনেত্রী এবং মডেল।১৯১১ - এলেন কর্বি, মার্কিন অভিনেত্রী।১৯১৯ - ছায়া দেবী(চট্টোপাধ্যায়), প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী।১৯২০ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’র ভূতপূর্ব সভাপতি।১৯২৪ - করুণানিধি মুথুবেল, ভারতীয় রাজনীতিক এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী।১৯২৫ - টনি কার্টিস, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।১৯২৬ - অ্যালেন গিন্সবার্গ, মার্কিন কবি এবং লেখক।১৯২৮ - জন রিচার্ড রিড, সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।১৯৩১ - রাউল কাস্ত্রো, কিউবার রাষ্ট্রপতি এবং ফিদেল কাস্ত্রোর ভাই।১৯৬০ - কার্ল রেকেম্যান, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।১৯৬৬ - ওয়াসিম আকরাম, সাবেক পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।১৯৬৮ - সাফ্রন, ইংরেজ গায়িকা।১৯৮২ - ইয়েলেনা ইসিনবায়েভা, ভলগোগ্রাদে জন্মগ্রহণকারী রাশিয়ার বিখ্যাত প্রমিলা পোল ভল্টার।১৯৮৫ - উকাশ পিশ্চেক, পোল্যান্ডের একজন পেশাদার ফুটবলার।১৯৮৬ - রাফায়েল নাদাল, স্পেনের একজন পেশাদার টেনিস খেলোয়াড়।১৯৯১ - উকাশ তেওদোর্চেক, পেশাদার ফুটবলার।১৯৯২ - মারিও গোটজে, জার্মান ফুটবলার। আরও পড়ুন: লিচু কখন মৃত্যুর কারণ?মৃত্যু: ১৬৫৭ - উইলিয়াম হার্ভে, ইংরেজ চিকিৎসক।১৯০৮ - গোপাল সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।১৯২৪ - ফ্রান্ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক।১৯৬১ - কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক।১৯৬৩ - নাজিম হিকমত, তুর্কি কবি এবং লেখক।১৯৬৩ - ধর্মগুরু ত্রয়োদশ পোপ জনের মৃত্যু।১৯৬৯ - মুহম্মদ আবদুল হাই, বাংলা ভাষার ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।১৯৭৭ - আর্চিবাল্ড ভি. হিল, ইংরেজ শারীরতত্ত্ববিদ।১৯৭৫ - এইসাকু সাতো, জাপানী রাজনীতিবিদ।১৯৮৪ - ঐতিহাসিক আবু মহামেদ।১৯৮৭ - রুহুল্লাহ্ খামেনেই, ইরানি ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ।১৯৯০ - রবার্ট নয়েস, আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা।২০০১ - অ্যান্থনি কুইন, মার্কিন অভিনেতা।২০১৪ - প্রবীণ সাংবাদিক বেনজীর আহমেদ।২০১৫ - সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়।২০১৬ - মোহাম্মদ আলী, মার্কিন বক্সার।২০২০ - বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগর।ছুটি ও অন্যান্য:আজ বিশ্ব বাইসাইকেল দিবস।
Go to News Site