Somoy TV
বাসের ধাক্কায় ফেনীর দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছার নিহত হয়েছেন। মঙ্গলবার (০২ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।এর আগে বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাংলা বাজার (পাকিস্তান বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলে পৌরসভা কার্যালয়ে যাচ্ছিলেন জুনায়েদ কাওছার। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।আরও পড়ুন: নেত্রকোনায় বাসচাপায় প্রাণ গেল মা ও দুই মেয়েরস্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।এ বিষয়ে দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার পরই পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। তবে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর আগেই জুনায়েদ কাওছারের মৃত্যু হয়। তার স্ত্রী হাসপাতালে এলেও স্বামীকে জীবিত অবস্থায় আর দেখতে পারেননি।
Go to News Site