Somoy TV
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪১ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লাহোরে এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথম বলেই আউট হন অ্যালেক্স কেয়ারি। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ৫১ রানে ৩ উইকেট হারায় দলটি। এমন অবস্থায় জস ইংলিস ও ক্যামেরন গ্রিন ইনিংস সামাল দেন। ইংলিস ৭৪ বলে ৫১ এবং গ্রিন ৯২ বলে ৫৩ রান করেন। ম্যাট রেনশও ৪৩ রান যোগ করেন। শেষ দিকে অলিভার পিকের ৩১ রানে ভর করে ৫০ ওভারে ২৩১ রান তোলে অস্ট্রেলিয়া।পাকিস্তানের হয়ে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন। আরাফাত মিনহাস ও হারিস রউফ নেন দুটি করে উইকেট।আরও পড়ুন: বিগ ব্যাশে এক হচ্ছে দুই মেলবোর্ন দল ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। বাবর আজম করেন ১৬ রান, আর ঘাজি ঘোরির ইনিংস থামে ৩৭ রানে।দলের বিপর্যয়ের মধ্যে লড়াই চালিয়ে যান শাদাব খান। সাত নম্বরে নেমে ১০৪ বলে ৭১ রান করেন তিনি। মিনহাসের সঙ্গে ৫৯ রানের জুটিও গড়েন। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ১৯০ রানে অলআউট হয় তারা।অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন ন্যাথান এলিস। ক্যারিয়ারসেরা বোলিং করে ৩৩ রানে ৪ উইকেট নেন এই পেসার। ম্যাথু শর্ট নেন ৩ উইকেট। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বৃহস্পতিবার (৪ জুন) একই মাঠে অনুষ্ঠিত হবে।
Go to News Site