Somoy TV
সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পূর্ণ শক্তির দল পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২ জুন) রাতে দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। এর আগে সমিত সোম ও জায়ান আহমেদও দলের সঙ্গে যুক্ত হন।আগামী ৫ জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই গত সোমবার (১ জুন) সান মারিনো পৌঁছায় জামাল ভূঁইয়ার দল। দীর্ঘ ভ্রমণের কারণে প্রথম দিন খেলোয়াড়রা শুধুই রিকভারি সেশন করেন। পরদিন শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন।দুই দিনে দুই ধরনের আবহাওয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। দলের ম্যানেজার আমের খান জানান, একদিন ছিল বেশ ঠান্ডা, আর পরদিন আবহাওয়া ছিল অনেকটা বাংলাদেশের মতো গরম।আরও পড়ুন: সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলে কারা আছেন কারা নেই বাংলাদেশ সময় রাত ১০টায় অনুশীলন শুরু করে দল। প্রায় দেড় ঘণ্টার সেশন শেষে খেলোয়াড়রা ম্যাচের প্রস্তুতি চালিয়ে যান। ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় সান মারিনোর মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।কোচ থমাস ডুলি দীর্ঘ ভ্রমণের কথা উল্লেখ করে বলেন, ইউরোপের মাটিতে খেলতে মুখিয়ে আছেন ফুটবলাররা। তিনি মনে করেন, র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সান মারিনোকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কারণ তারা নিয়মিত ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে।
Go to News Site