Somoy TV
বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সেই সূচি অনুযায়ী ডিসেম্বরে বাংলাদেশ নারী দলকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড।সফরের শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ১০ ডিসেম্বর নেলসনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুই ম্যাচ হবে ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে।আরও পড়ুন: ইউরোপ সফরে টানা দুই হারের পর জয় পেল বাংলাদেশ এই সফরে মোট ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। আগামী দিনের বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।এদিকে বাংলাদেশের পাশাপাশি নিউজিল্যান্ড ঘরের মাঠে ব্যস্ত সময় পার করবে। অক্টোবর থেকে পূর্ণাঙ্গ সফরে যাবে ভারত। সেই সিরিজে থাকবে পাঁচ টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুটি টেস্ট। ২০১৯ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে ভারত।এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। দুই দলের পূর্ণাঙ্গ সিরিজে থাকবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
Go to News Site