Somoy TV
পাবনার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর হাত বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ মে) সকাল ১০টার দিকে সদরের ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুরসংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।তাৎক্ষণিকভাবে নিহত ওই মেয়েটির পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ১৪-১৬ বছর হতে পারে। তার গলায় একটি রূপার চেইন রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পদ্মার চরে কৃষকরা কাজে যাওয়ার সময় তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখেন। এ সময় একজন বস্তার কাছে গিয়ে বুঝতে পারেন যে ভিতরে মরদেহ আছে। এরপর কৃষকের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে দেখা যায় একটি মেয়ের মরদেহ। এরপর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।আরও পড়ুন: নিখোঁজের পরদিন পার্কের পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ, নেপথ্যে কী?স্থানীয়রা বলেন, মঙ্গলবার (০২ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি প্রাইভেটকার আসে। প্রাইভেটকারে অজ্ঞাত চার যুবক ছিলেন। নদীর তীর থেকে বলরামপুরের দিকে যেতে প্রাইভেটকারটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়িটি ধাক্কা দিয়ে বলরামপুর মুজিব বাঁধ পর্যন্ত পৌঁছে দেয়া হয়।তবে স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর হত্যা করে এই গাড়িতে করেই মরদেহটি গত রাতে এখানে ফেলে দেয়া হয়। বলরামপুর স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করলে বিষয়টি জানা যাবে।আরও পড়ুন: বন্ধ ফ্ল্যাটে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ!পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। কী কারণে হত্যা হয়েছে এটাও জানা যায়নি। তবে পুলিশ ক্লু উদঘাটনে কাজ করছে।’
Go to News Site