Collector
ইরানের সঙ্গে ‘আগামী সপ্তাহের মধ্যে’ চুক্তির আশা ট্রাম্পের | Collector
ইরানের সঙ্গে ‘আগামী সপ্তাহের মধ্যে’ চুক্তির আশা ট্রাম্পের
Somoy TV

ইরানের সঙ্গে ‘আগামী সপ্তাহের মধ্যে’ চুক্তির আশা ট্রাম্পের

ইরানের সঙ্গে ‘আগামী সপ্তাহের মধ্যে’ চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দুই দেশের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার খবরও ‘ভুয়া’ বলে দাবি তার। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে ইরান। শিগগিরই বড় অগ্রগতি দেখা যেতে পারে বলেও জানান রুবিও।ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াতে এবার সরাসরি একটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২ জুন) ইরানের দিকে অগ্রসর হওয়া বতসোয়ানার পতাকাবাহী একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেন্টকম। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাহাজটির পেছনের অংশে বিস্ফোরণ ঘটেছে। ওয়াশিংটনের দাবি, জাহাজটির ক্রু’রা একাধিক সতর্কবার্তা অমান্য করে ইরানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গত এপ্রিলে ইরানবিরোধী নতুন অবরোধ কার্যক্রম শুরু হওয়ার পর এটি ষষ্ঠতম জাহাজ, যেটিকে মার্কিন বাহিনী সরাসরি থামিয়েছে। আরও পড়ুন: কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, কেশম দ্বীপে মার্কিন হামলা! তবে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখতে চাইছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি এবং আলোচনা এখনও চলমান। জানান, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করতে একটি সমঝোতা হতে পারে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দুই দেশের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার যে খবর প্রকাশিত হয়, তা সরাসরি নাকচ করে একে ‘ভুয়া খবর’ বলে মন্তব্য করেন ট্রাম্প । এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, যা আগের তুলনায় বড় পরিবর্তন। তিনি বলেন, খুব শিগগিরই বড় অগ্রগতি দেখা যেতে পারে। আরও পড়ুন: ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়, নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প! রুবিও’র দাবি, অবরোধ ও সংঘাতের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতা দুর্বল হয়েছে এবং তেল রাজস্বও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বিশ্লেষকদের মতে, একইসঙ্গে সামরিক চাপ ও কূটনৈতিক আলোচনা চালানো পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

Go to News Site