Collector
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বেলজিয়ামের | Collector
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বেলজিয়ামের
Somoy TV

ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বেলজিয়ামের

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচে দাপট দেখিয়ে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও শক্ত করল লুকাকু-ডি ব্রুইনেরা।প্রথমার্ধে ৩৮তম মিনিটে ইউরি টিলেমান্স গোল করে বেলজিয়ামকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু।লুকাকু ৭৩তম মিনিটে মাঠে নামেন। যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২৫ ম্যাচে ৯০তম গোল।সম্প্রতি ইনজুরির কারণে ক্লাব নাপোলির হয়ে খুব কম খেলতে পারলেও জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন এই তারকা স্ট্রাইকার। কোচের আস্থার প্রতিদানও দিলেন তিনি।আরও পড়ুন: মারাকানায় গোল উৎসব, পানামাকে ৬-২ ব্যবধানে হারাল ব্রাজিল পুরো ম্যাচে বেলজিয়াম তুলনামূলক কম বল দখলে রাখলেও আক্রমণে ছিল বেশি কার্যকর। তারা ৮টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ক্রোয়েশিয়া ৫টি শট নেয়, যার একটি লক্ষ্যে ছিল।ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচের একটি শট দারুণভাবে রুখে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচে দুই দলেরই একটি করে শট ক্রসবারে লাগে।

Go to News Site