Jagonews24
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) দিন ধার্য করেছেন আদালত। এর আগে বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারকের উদ্দেশে প্রধান আসামি সোহেল রানা বলেন, ‘আমি নির্দোষ স্যার। স্যার, আমাকে মাফ করে দিন।’ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে সোহেল রানা নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি আদালতকে বলেন, ‘ডলারকে ধরেন। আমি অপরাধ করেছি। তাকেও ধরেন।’ তার এই বক্তব্যের পর আদালত মামলার কার্যক্রম অব্যাহত রাখেন। এর আগে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আজ বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন ও ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। শুনানির জন্য সকালে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। মামলাটি বর্তমানে আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এ কার্যক্রম শেষ হলে আদালত যুক্তিতর্ক শুনানির তারিখ নির্ধারণ করতে পারেন। এমডিএএ/এসএনআর
Go to News Site