Collector
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের | Collector
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
Somoy TV

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) ৬০টি দেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত ১০ বা ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা মার্কিন বাণিজ্যের জন্য বাধা সৃষ্টি করছে।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) এই প্রস্তাবটি হলো ধারা ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা-বিষয়ক একটি তদন্তের সবশেষ ফলাফল। এমন এক সময়ে এই ফল প্রকাশ করা হলো যখন ট্রাম্প প্রশাসন তার জরুরি শুল্ক পুনর্গঠন করতে চাইছে, যা ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে বাতিল হয়ে গিয়েছিল। ইউএসটিআর জানিয়েছে, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাজ্যসহ কয়েকটি অর্থনীতি থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে তদন্তের আওতায় থাকা বাকি ৪৫টি দেশের পণ্যের ওপর ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। আরও পড়ুন: ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেছেন, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি মোকাবিলায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ব্যর্থতা অগ্রহণযোগ্য। এটি এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে মার্কিন শ্রমিকরা বিশ্বব্যাপী একটি অসম প্রতিযোগিতার ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হন। ইউএসটিআর আরও জানিয়েছে, তারা একটি বিশেষ টেক্সটাইল ব্যবস্থা চালুর প্রস্তাব করেছে, যার আওতায় নির্দিষ্ট পরিমাণ পোশাক ও বস্ত্রপণ্য কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। তবে এক্ষেত্রে শুল্কহার ও আমদানির সীমা এখনো প্রকাশ করা হয়নি। ঘোষণাটি এলো আগামী ২৪ জুলাই শেষ হতে যাওয়া একটি অস্থায়ী ১০ শতাংশ শুল্কের মেয়াদ শেষ হওয়ার আগে। ওই শুল্ক ২০ ফেব্রুয়ারি আরোপ করা হয়েছিল, যেদিন মার্কিন সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় ট্রাম্পের শুল্কব্যবস্থা বাতিল করে। সূত্র: রয়টার্স

Go to News Site