Collector
এমি মার্টিনেজের দিকে নজর ইতালিয়ান জায়ান্টের | Collector
এমি মার্টিনেজের দিকে নজর ইতালিয়ান জায়ান্টের
Somoy TV

এমি মার্টিনেজের দিকে নজর ইতালিয়ান জায়ান্টের

বিশ্বকাপের পর কি ইংল্যান্ড ছাড়বেন এমিলিয়ানো মার্টিনেজ? ইতালির গণমাধ্যমের খবরে তেমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে, এমি মার্টিনেজকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। সম্প্রতি অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জয় করা আর্জেন্টাইন গোলরক্ষক এখন তুরিনের ক্লাবটির নজরে রয়েছেন।বর্তমানে ডান হাতের কনিষ্ঠ আঙুলের ভাঙা হাড়ের চোট থেকে সেরে উঠতে লড়াই করছেন মার্টিনেজ। লক্ষ্য, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠা। এই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই ইতালিতে তার সম্ভাব্য দলবদল নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।ইতালির ট্রান্সফার বিশেষজ্ঞ জিয়ানলুকা ডি মারজিওর তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী মার্টিনেজকে নতুন গোলরক্ষক খোঁজার তালিকায় রেখেছে জুভেন্টাস। গত মৌসুমে সেরি আতে হতাশাজনক পারফরম্যান্স করে পঞ্চম স্থানে শেষ করে দলটি, ফলে আগামী মৌসুমে তাদের খেলতে হবে ইউরোপা লিগে।জুভেন্টাসের সম্ভাব্য গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন আলিসন বেকার (লিভারপুল) এবং গুইলিয়ের্মে ভিকারিও (টটেনহ্যাম)। তবে অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তি ও ক্লাবের বর্তমান অবস্থানের কারণে মার্টিনেজকে দলে আনা সবচেয়ে কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বেলজিয়ামেরছয় বছর ধরে অ্যাস্টন ভিলায় খেলার পর অবশেষে সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন মার্টিনেজ। ইউরোপা লিগ জয়ের মাধ্যমে ভিলা আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও অংশগ্রহণের সুযোগ পেয়েছে, যা তারা প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জনের মাধ্যমেও নিশ্চিত করেছিল।অন্যদিকে, জুভেন্টাস আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না। ইগর তুদর এবং পরে লুসিয়ানো স্প্যালেত্তির অধীনে হতাশাজনক মৌসুম কাটানোর পর তাদের ইউরোপা লিগেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

Go to News Site