Somoy TV
পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার পূর্ব পাশে রবীন্দ্র হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত রবীন্দ্র হাওলাদার একই এলাকার বাসিন্দা।আহতরা হলেন: নিহত রবীন্দ্রের স্ত্রী ঠাকুরানী হাওলাদার (৪৫) এবং দুই ছেলে হৃদয় হাওলাদার (২৫) ও রনি হাওলাদার (২২)।এ দিকে এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি পরিবারের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য একটি পাইপ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে অর্থ সংগ্রহকে কেন্দ্র করে রবীন্দ্র হাওলাদারের সঙ্গে প্রতিবেশী রতন ব্যাপারীর বিরোধ সৃষ্টি হয়। ঘটনার আগের দিনও এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছিল।আরও পড়ুন: নোয়াখালী সদর-বেগমগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ব্যবসায়ীসহ নিহত ২এ বিষয়ে প্রত্যক্ষদর্শী বিভূতি সরকার জানান, হঠাৎ করেই আজ দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে রবীন্দ্র হাওলাদারের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার আল কাইয়ুম জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। নিহত রবীন্দ্র হাওলাদারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত হৃদয়, রনি ও ঠাকুরানী হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আরও পড়ুন: শেরপুরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’আহত অবস্থায় চিকিৎসা নিতে আসা অভিযুক্ত আনন্দ ব্যাপারী (৫৫), কুসুম রানী (৪৫), প্রদ্বীপ ব্যাপারী (২৭) ও রতন ব্যাপারীকে আটক করেছে পুলিশ।
Go to News Site