Boishakhi News24
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এ ঘটনায়। সেইসঙ্গে অন্তত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে তাদেরকে। বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগরে অবস্থিত মিকাসা হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। হোটেলের পাঁচতলা ভবনের বেজমেন্টে থাকা রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, হোটেলটিতে বহু মানুষ অবস্থান করছিলেন অগ্নিকাণ্ডের সময়, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের অনেকেই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আগুন থেকে বাঁচতে Read More
Go to News Site