Collector
শেলী ভাই এতটাই অসুস্থ, উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে: পামির | Collector
শেলী ভাই এতটাই অসুস্থ, উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে: পামির
Somoy TV

শেলী ভাই এতটাই অসুস্থ, উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে: পামির

নাটক ও চলচ্চিত্র অভিনেতা আব্দুল হান্নান শেলী কিডনি ও হৃদরোগে আক্রান্ত অবস্থায় গুরুতর দিন পার করছেন। দীর্ঘদিন ধরে বিনোদন অঙ্গনে কাজ করা এই অভিনেতা জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালের ২৫ ডিসেম্বর।গতকাল মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে সহশিল্পীর এই চরম সংকটের কথা তুলে ধরেছেন অভিনেতা এম কে এইচ পামির।ফেসবুক স্ট্যাটাসে পামির লিখেছেন, ‘হান্নান শেলি ভাই অনেক দিন যাবৎ অসুস্থ বিষয়টি আমরা শোবিজ অঙ্গনের অনেকেই জানি। আমার ও শেলি ভাইয়ের বাড়ি পাবনা জেলা হওয়ায় সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদে বাড়িতে গিয়ে শেলি ভাইকে দেখতে যাব। সেই পরিকল্পনা মোতাবেক শেলি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম।’ আরও পড়ুন: হার্ট অ্যাটাকে অভিনেতা দিলু মজুমদারের মৃত্যুপামির লেখেন, ‘আমাকে দেখার পর শেলী ভাই যে কী খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন- ‘আমি অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি, আপনি এসেছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে!’ এ কথা বলেই তিনি কেঁদে ফেললেন।’হান্নান শেলীর শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতির কথা উল্লেখ করে পামির লেখেন, ‘শেলী ভাই এতটাই অসুস্থ যে উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।’ আরও পড়ুন: নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত কারিনাসবশেষে এম কে এইচ পামির বলেন, ‘আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে, আমিন।’প্রসঙ্গত, অভিনেতা আব্দুল হান্নান শেলী ঢালিউডের বেশ কিছু প্রশংসিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কিত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ এবং ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সাড়া জাগানো ‘দুই দিনের দুনিয়া’।

Go to News Site