Boishakhi News24
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের ‘STEAD FAST’ কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যান তাকে চাপা দেয়। এতে সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর কাভার Read More
Go to News Site