Somoy TV
২০২৫-২৬ মৌসুমটা চরম হতাশার মধ্য দিয়ে শেষ করেছে। টানা দ্বিতীয় শিরোপাহীন মৌসুমের পর ক্লাবের ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগাম নির্বাচন ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে জয়ী হলে তিনি ভঙ্গুর রক্ষণভাগকে শক্তিশালী করতে দুই বড় তারকা ইবরাহিম কোনাটে এবং ডেনজেল ডামফ্রিসকে দলে ভেড়ানোর পরিকল্পনা করেছেন।মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে লিভারপুলে খেলা ফরাসি সেন্টার-ব্যাক কোনাটেকে দলে নিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। লিভারপুলের সঙ্গে তার চুক্তি নবায়নের সম্ভাবনা নেই এবং বেশ কয়েক মাস ধরেই তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল।ডেভিড আলাবার বিদায়, এদের মিলিতাওয়ের চোট সমস্যা এবং ডিন হুইসেন প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় রক্ষণভাগে দ্রুত শক্তি বাড়াতে চায় ক্লাবটি।তবে কোনাটেই একমাত্র সম্ভাব্য নতুন মুখ নন। সাম্প্রতিক খবরে জানা গেছে, রিয়ালের দীর্ঘদিনের অধিনায়ক দানি কার্ভাহাল ১৩ বছর ও ২৭টি শিরোপা জয়ের পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় তার বিকল্প হিসেবে ডেনজেল ডামফ্রিসকে বেছে নিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। লিভারপুলের সেন্টার ব্যাক ইবরাহিমা কোনাটেকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্সআরও পড়ুন: ভিসা অনুমোদন জটিলতায় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে পারলেন না সুইস তারকাবর্তমানে ইন্টার মিলানে খেলা ডামফ্রিসের চুক্তিতে থাকা ২ কোটি ইউরোর রিলিজ ক্লজ সক্রিয় করতে পারে রিয়াল। দলে এলে ডান-ব্যাক পজিশনের জন্য তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের সঙ্গে। ইন্টার মিলানের ফুলব্যাক ডেনজেল ডাম্ফ্রিসের দিকেও নজর পড়েছে পেরেজের। ছবি: রয়টার্সআগামী ৭ জুন ফ্লোরেন্তিনো পেরেজ ও তার প্রতিদ্বন্দ্বী এনরিকে রিকুয়েলমের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, বর্তমান সভাপতি বড় ব্যবধানে জয়ী হয়ে আরও চার বছরের জন্য দায়িত্বে বহাল থাকবেন।
Go to News Site