Collector
ইবোলার প্রাদুর্ভাবের মধ্যে গ্যাভি ভ্যাকসিন জোটে ফিরছে যুক্তরাষ্ট্র | Collector
ইবোলার প্রাদুর্ভাবের মধ্যে গ্যাভি ভ্যাকসিন জোটে ফিরছে যুক্তরাষ্ট্র
Somoy TV

ইবোলার প্রাদুর্ভাবের মধ্যে গ্যাভি ভ্যাকসিন জোটে ফিরছে যুক্তরাষ্ট্র

আফ্রিকার কয়েকটি দেশে ইবোলার প্রাদুর্ভাবের মধ্যে গ্যাভি ভ্যাকসিন জোটে পুনরায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।এদিকে কঙ্গোর পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে এখন পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। ইবোলা প্রাদুর্ভাব ঘিরে আফ্রিকায় নতুন করে আন্তর্জাতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আবারও বৈশ্বিক টিকা জোট গ্যাভির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। মঙ্গলবার (২ জুন) সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে রুবিও বলেন, কয়েক সপ্তাহ আগেই প্রশাসন এই সিদ্ধান্তে পৌঁছেছে। গ্যাভি মূলত দরিদ্র দেশগুলোতে হাম, ডিপথেরিয়ার মতো রোগের টিকা সহজলভ্য করার পাশাপাশি ইবোলার মতো প্রাদুর্ভাব মোকাবিলায় কাজ করে। নতুন এই সিদ্ধান্তে বৈশ্বিক স্বাস্থ্য সহায়তায় যুক্তরাষ্ট্রের অবস্থান আবারও সক্রিয় হতে যাচ্ছে। এদিকে ইবোলা প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কঙ্গো সফর শেষে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, ইবোলা মোকাবিলার পাশাপাশি আক্রান্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে শনাক্ত না হয়ে ছড়িয়ে পড়ার কারণে ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলেও জানায় সংস্থাটি। পরিস্থিতি মোকাবিলায় কঙ্গোতে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পৌছেছে। তারা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কাজ করবেন। তাদের মূল লক্ষ্য সংক্রমণ নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা। বিশেষজ্ঞরা বলছেন, কঙ্গোর দুর্গম এলাকা, সীমান্ত পরিস্থিতি এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাব ইবোলা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এছাড়া বিরল বুন্ডিবুগিও স্ট্রেইনের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা চিকিৎসা না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

Go to News Site