Collector
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর | Collector
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
Somoy TV

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

কুড়িগ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আইয়ুব আলী। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে এবং পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন। আরও পড়ুন: বাইক চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনা, মামার পর মারা গেল ভাগনিও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে কুড়িগ্রাম থেকে রংপুরগামী দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইয়ুব আলী নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে। দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site