Somoy TV
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি বংশোদ্ভূত চার বছর বয়সী মার্কিন নাগরিক এক শিশুকে অপহরণচেষ্টাকালে তিন অপহরণকারীকে আটক করেছে র্যাব।বুধবার (৩ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। আটকরা হলো: টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার হাফেজ উল্লাহ’র ছেলে কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লান পাড়ার আব্দুস ছালামের ছেলে শাহাব উদ্দিন (২৮) ও একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া (৩৫)। ভুক্তভোগী শিশুর বাবা টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার আদি বাসিন্দা। তিনি এখন মার্কিন নাগরিক। গত মাসখানেক আগে শিশুটি বাবা ও মায়ের সঙ্গে টেকনাফে দাদার বাড়ি বেড়াতে এসেছিল।আরও পড়ুন: সাগরে মুক্তিপণের দাবিতে ট্রলারসহ অপহৃত ১২ জেলে আ. ম. ফারুক বলেন, মঙ্গলবার (২ জুন) দুপুরে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ায় ৪ বছর বয়সী মার্কিন নাগরিক শিশুটিকে একা পেয়ে কতিপয় দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে অপহরণকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে পশ্চিম গোদারবিল এলাকায় অপহরকারীদের আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয়রা অবহিত করলে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার এবং তিন অপহরণকারী আটক করা হয়েছে বলে জানান তিনি। আ. ম. ফারুক জানান, শিশুটিকে অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
Go to News Site