Collector
নাসিরুদ্দিন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘ভিত্তিহীন’ | Collector
নাসিরুদ্দিন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘ভিত্তিহীন’
Somoy TV

নাসিরুদ্দিন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘ভিত্তিহীন’

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর গাড়িতে ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ বলেছে এমন কোনো ঘটনা ঘটেনি।বুধবার (৩ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সীমান্ত সফর শেষে বেনাপোল বাজারে উঠলে কিছু উঠতি বয়সি যুবক পাটওয়ারীরকে বহনকারী মাইক্রোবাস লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটায় বলে দাবি এনসিপির। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এতে তাদের দলের কয়েকজন নেতাকর্মী আহত হন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশইন চেষ্টার প্রতিবাদে নাসিরুদ্দিন পাটোয়ারী নেতৃত্বে বুধবার দুপুরে তারা সীমান্ত পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিপুর পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক গাড়িতে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে দুটি গাড়িতে করে তারা বেনাপোল বাজারে পৌঁছালে হামলা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। আরও পড়ুন: মামলা হওয়ায় ক্ষেপে গেলেন নাসীরুদ্দীন পাটোয়ারী, দিলেন হুমকি এদিকে ফেসবুকে একটি কাচভাঙা গাড়ির জানালার ছবি পোস্ট দিয়ে নাসিরুদ্দীন পাটোওয়ারী লিখেছেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। তিনি আরও লেখেন, ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। চারজন আহত হয়েছে। তবে বাকিরা নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অবস্থান অবিচল থাকবে বলেও জানান তিনি। এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। আরও পড়ুন: নতুন মোড়কে আওয়ামী লীগকে চাই না: নাসির উদ্দিন পাটোয়ারী বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। স্বাভাবিক পরিবেশেই এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। কোনো ধরনের কোনো হামলা ঘটেনি। কিছু ছেলেরা উত্তেজিত হয়েছিল তবে পুলিশের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এনসিপি নেতাদের অভিযোগ ভিত্তিহীন।

Go to News Site