Somoy TV
জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যুর হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হুমায়রা ওই এলাকার স্বপন শেখের মেয়ে। পরিবারের সদস্যরা জানায়, দুপুর ১২টার দিকে হুমায়রা ঘরে বসে মোবাইল ফোন দেখছিল। এ সময় তার বাবা-মা ও দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়েছিল।শিশু হুমায়ারা বিছানা থেকে নামার সময় বিষধর সাপ শিশুটির পায়ে কামড় দেয়। পরে সে কান্নাকাটি শুরু করলে তার দাদা কামাল শেখ বাড়িতে এসে দেখেন হুমায়রাকে পায়ে সাপে কামড় দিয়েছে। স্বজনরা প্রথমে তার পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: জামালপুরে ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলছাত্রেরমাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। আরও পড়ুন: সৌদি আরবে ২২ দিন ধরে নিখোঁজ জামালপুরের রুবেল মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় সাপের কামড়ে শিশু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
Go to News Site