Collector
সিউল মেয়র নির্বাচনে অনিয়মের অভিযোগ, ভোট গণনা স্থগিতের আহ্বান বিরোধী দলের | Collector
সিউল মেয়র নির্বাচনে অনিয়মের অভিযোগ, ভোট গণনা স্থগিতের আহ্বান বিরোধী দলের
Somoy TV

সিউল মেয়র নির্বাচনে অনিয়মের অভিযোগ, ভোট গণনা স্থগিতের আহ্বান বিরোধী দলের

দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) সিউল মেয়র নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ভোট গণনা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে। ভোট গণনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন রিফর্ম পার্টির নেতা লি জুন-সেওকও।আজ বুধবার (৩ জুন) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জাং ডং-হিয়ক এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সিউল মেয়র নির্বাচন অনিরপেক্ষ হয়েছে এবং এ অবস্থায় ভোট গণনা চালিয়ে যাওয়া উচিত নয়। জাং বলেন, ‘সিউল মেয়র নির্বাচন অবৈধ। অবিলম্বে ভোট গণনা বন্ধ করতে হবে।’ তিনি দাবি করেন, নির্বাচন কমিশন কিছু ভোটকেন্দ্রে ব্যালট পেপারের ঘাটতির তথ্য আগেই জানত, কিন্তু সমস্যা সমাধানে যথাযথ প্রস্তুতি নেয়নি। তার অভিযোগ, নির্বাচন কমিশনের এই অব্যবস্থাপনা ভোটারদের আস্থা নষ্ট করেছে এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। অথচ যারা এসব সমস্যা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদেরকেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে।’ আরও পড়ুন: চীনের বিরুদ্ধে নজরদারির লক্ষ্যে রোবট কুকুর মোতায়েনের পরিকল্পনা তাইওয়ানের পিপিপি নেতা আরও জানান, দলটি একটি বিশেষ তথ্য ও অভিযোগ গ্রহণ কেন্দ্র চালু করবে। এর মাধ্যমে দেশের অন্যান্য এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হবে। জাং ডং হিয়কের মতে, শুধু সিউল নয়, যেসব এলাকায় ব্যালট পেপারের ঘাটতি বা নির্বাচন পরিচালনায় অনিয়মের অভিযোগ উঠেছে, সেসব স্থানেও ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। এ ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, স্থানীয় নির্বাচনের ফলাফল প্রকাশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিরোধী দলের এমন অভিযোগ দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় স্থানীয় নির্বাচন: প্রেসিডেন্টের জনপ্রিয়তার বড় পরীক্ষা এর আগে প্রকাশিত এক্সিট পোলে সিউল মেয়র নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন বলে দেখা গেছে। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ভোট গণনাই শেষ সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।

Go to News Site