Jagonews24
সিরাজগঞ্জে সদরে অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরির অপরাধে রায়হান আলী নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। বুধবার (৩ জুন) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে উপজেলার কান্দাপাড়ায় গড়ে ওঠা অবৈধ কারখানায় এ জরিমানা করা হয়। সোহেল শেখ জানান, আরএস দধি ভাণ্ডার নামক প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য হিসেবে মাঠা ও দই উৎপাদন করে বাজারজাত করে আসছে। এমন অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও অনুমোদন ছাড়া উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে আরও কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে তারা। এসময় র্যাব ও আনসার সদস্য ছাড়াও জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এম এ মালেক/কেএইচকে/এএসএম
Go to News Site