Collector
খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন | Collector
খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন
Somoy TV

খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ, গর্ব ও স্বস্তি প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বুধবার (৩ জুন) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই গৌরবময় অর্জনের জন্য বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার, বিজয়ী প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দেশের কূটনীতিকবৃন্দ এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দনরাষ্ট্রপতি বাংলাদেশের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রদর্শনকারী জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি বিশ্বাস করি, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করবে।

Go to News Site