Jagonews24
কুড়িগ্রামে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক জানান, বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে আনোয়ার হোসেন মাঠ থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বজ্রপাতে তার কোমর থেকে বুক পর্যন্ত অংশ পুড়ে যায়। তিনি আরও বলেন, ‘আমরা কয়েকজন ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে ছিলাম। বজ্রপাতের বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’ কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম
Go to News Site