Collector
দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী | Collector
দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী
Somoy TV

দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ব্যবসায়ীদের জন্য কোনো বাধা থাকলে তা হলো বাংলাদেশ একটি ‘ওভার রেগুলেটেড’ (অতিরিক্ত নিয়ন্ত্রিত) দেশ। সরকার এই অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা বা ‘ডিরেগুলেশন’ নিয়ে অত্যন্ত সজাগ রয়েছে।বুধবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে দেশের উদীয়মান ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটেও আমরা ডিরেগুলেশনের বিষয়টি নিয়ে বিশেষ জোর দিয়েছি, যা আপনারা বাজেট বক্তৃতায় শুনতে পাবেন। প্রতিটি বিষয়েই একটি নির্ধারিত সময়ের ভেতর অতিরিক্ত ও অপ্রয়োজনীয় সমস্ত নিয়ন্ত্রক জটিলতা আমরা দূর করব।’ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘উদ্যোক্তাদের লাইসেন্স ও সার্টিফিকেশনের জটিলতা দূর করতে আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেব এবং দ্রুততম সময়ের মধ্যে তা আপনাদের জানিয়ে দেয়া হবে।’ আরও পড়ুন: মানুষের কথা চিন্তা করেই বাজেট দেয়া হচ্ছে : অর্থমন্ত্রীসব ধরনের কর আদায় ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজড করার ওপর জোর দেয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘অর্থনীতিতে নানা সংকট রয়েছে এবং আমরা তা জানি। সেই সংকটগুলো দূর করার জন্য সরকার নিরলস চেষ্টা করছে।’বিগত সরকারের আমলের অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে আমির খসরু বলেন, ‘এমন এমন প্রজেক্ট নেয়া হয়েছে যার কোনো দরকারই ছিল না। এমন প্রজেক্টও আছে যেগুলোর ৫০-৬০ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সবকিছু মূল্যায়ন করছি। ভবিষ্যতে প্রজেক্ট প্রণয়নে স্বচ্ছতা ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেয়া হবে। কেবল কর্মসংস্থান বাড়াবে–এমন প্রকল্পই এবার পাস করা হবে।’একই অনুষ্ঠানে বাজেটের ঠিক আগে তড়িঘড়ি করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার ঠিক আগমুহূর্তে এভাবে বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণ অনভিপ্রেত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই মূল্যবৃদ্ধির পক্ষে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।’ তিনি অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Go to News Site