Collector
জামিনে কারামুক্ত হলেন আইভী | Collector
জামিনে কারামুক্ত হলেন আইভী
Somoy TV

জামিনে কারামুক্ত হলেন আইভী

দীর্ঘদিন বন্দি থাকার পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী।বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। কারা সূত্রে জানা যায়, আগেই আদালতের মাধ্যমে সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর হয়। বুধবার রাতে কারাগারে তার জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ সেসব কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়৷ আরও পড়ুন: সবশেষ ২ মামলায়ও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, 'রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার হতে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে, সেটি যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে।' এদিকে, আদালতের মাধ্যমে জামিন পাওয়ায় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল।

Go to News Site