Collector
বিজিবির কাছে আটক চোরাই পণ্য নিয়ে গেল কারবারিরা | Collector
বিজিবির কাছে আটক চোরাই পণ্য নিয়ে গেল কারবারিরা
Somoy TV

বিজিবির কাছে আটক চোরাই পণ্য নিয়ে গেল কারবারিরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মব সৃষ্টি করে বিজিবির কাছ থেকে আটক চোরাই পণ্য নিয়ে গেছে চোরাকারবারি চক্রের সদস্যরা। বুধবার (৩ জুন) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে একটি হলুদ রংঙ্গের একটি পিকআপ ভারতীয় চোরাইপণ্য নিয়ে আসে চোরাকারবারি চক্র। বিষয়টি টের পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্য্যরা পিকআপ ভ্যানটিকে আটক করেন। এসময় বিজিবির সাথে চোরাকারবারিরা মব সৃষ্টি করে উগ্র আচরণের মাধ্যমে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে চোরাকারবারিরা দাবি করে তাদের আনা মালামাল চোরাই পণ্য নয়, এগুলো সব তাদের বৈধ পণ্য। তবে বিজিবির দাবি এগুলো সব চোরাই পণ্য। এক পর্যায়ে চোরাকারবারিরা সংঘর্ষে জড়ায়। এসময় পিকআপভ্যান ভাঙচুরের ঘটনা ঘটে। আরও পড়ুন: বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইনচেষ্টা রুখে দিল বিজিবি এ বিষয়ে জানতে সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম এম শরীফুল ইসলাম জানান, স্থানীয় বিজিবি ক্যাম্পের জোয়ানরা কসবা উপজেলার নয়ন পুর বাজারে ভারতীয় চোরাইপণ্যবাহী একটি হলুদ পিকআপ আটক করে। এসময় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের সাথে মব সৃষ্টি করে সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলের পরিবেশ জটিল হয়ে পড়লে বিজিবি চোরাই পণ্যবাহী পিকআপটি ছেড়ে দেয়। ওখানে গুলি করার মতো পরিবেশ তৈরি হয়েছিল। গুলি এবং রক্তপাত এড়াতে মালামালগুলো ছেড়ে দেয়া হয়। আরও পড়ুন: সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির মাইকিং, কড়া নিরাপত্তা বিষয়টি অধিকতর তদন্ত সাপেক্ষে চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি ।

Go to News Site