Collector
সীমান্ত উত্তেজনা বিজেপির অভ্যন্তরীণ ফায়দা হাসিলের কূটচাল: বিশেষজ্ঞরা | Collector
সীমান্ত উত্তেজনা বিজেপির অভ্যন্তরীণ ফায়দা হাসিলের কূটচাল: বিশেষজ্ঞরা
Somoy TV

সীমান্ত উত্তেজনা বিজেপির অভ্যন্তরীণ ফায়দা হাসিলের কূটচাল: বিশেষজ্ঞরা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ক্ষমতা নেয়ার মাস না পেরোতেই, সীমান্ত উত্তেজনাকে তাদের অভ্যন্তরীণ ফায়দা হাসিলের কূটচাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভারত থেকে নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না বলেও মনে করেন তারা। তবে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে দ্বিপক্ষীয় আলোচনা জোরদারের পরামর্শ বিশ্লেষকদের।যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় দুই দিন ধরে আটকে ছিলেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কঠোর অবস্থানে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। প্রবেশ করতে পারেননি বাংলাদেশে। এমন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে।বাংলাদেশের সাতক্ষীরা সংলগ্ন ভারতের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে দেশটিতে যাওয়া কয়েক'শ কথিত বাংলাদেশি ফেরার জন্য জড়ো হয়েছেন বলেও জানা গেছে।অবৈধ অনুপ্রবেশসহ সাম্প্রতিক নানা ঘটনায় বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তেজনা অনেকটা ধারাবাহিক রূপ নিয়েছে বলেই মনে করেন বিশ্লেষকরা। পুশইনকে অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিজেপির অপচেষ্টা হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী।আরও পড়ুন: হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা / যশোরে পুশইন চেষ্টা রুখে দেয়ার পর জয়পুরহাটেতিনি বলেন, ক্ষমতায় আসার জন্য বিজেপির এটা একটা চাল ছিল। ক্ষমতায় এসে লাখ লাখ বাংলাদেশিদের বিতাড়িত করবো- এই স্লোগান দিয়ে তারা নির্বাচনে জিতেছে। আমার মনে হয় না লাখ লাখ লোককে বিতাড়িত করবে। এভাবে হাইপ তুলে তারা যা করছে তা তাদের আভ্যন্তরীণ রাজনীতির জন্য এবং কোনোভাবেই বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নয়।ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকের আগে এই ধরনের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মাধ্যমে ভারত মূলত বাংলাদেশের কাছে কিছু সুবিধা চায় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক।তিনি বলেন, ভারত বাংলাদেশের কাছ থেকে অনেক ধরনের প্রয়োজনীয় ফেবার চায়। ফেবারগুলো আদায়ের জন্য দেশটি যে পদ্ধতি অবলম্বন করে। আমার মনে হয় এই পুশইন সেই পদ্ধতিরই অংশ। ভারত বাংলাদেশকে চাপে রেখে তার ফেবারগুলো আদায় করতে চায়। এটি বিচ্ছিন্ন বা নতুন কোনো ঘটনা না।পুশইন ঠেকাতে সীমান্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

Go to News Site